• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, আহত ৬

sagar crime reporter / ২৩১ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, আহত ৬
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫,

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, আহত ৬
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন।

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে ভোর ৬টার দিকে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। সিএনজি পাম্পের তিনতলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

আউশকান্দি সিএনজি পাম্পের সহকারি ম্যানেজার শোয়েব আহমদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একটি বাস গ্যাস স্টেশনে আসে। পরে বাসটি গ্যাস নেওয়ার সময় সিএনজিতে আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আরও ৪ জন সিএনজিচালক আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, আমরা তিনতলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে নিজেরা রক্ষা পাই। আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টি সিএনজি ও একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়। আহত ৬ জনকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।

হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ