• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস তানভীর আল হাদী মায়েদ।

sagar crime reporter / ৫৩০ জন দেখেছে
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল, জিএস হামিম

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস তানভীর আল হাদী মায়েদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত প্যানেলে ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। তিনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে রাখা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হোসেন রাকিব।

সংগঠনটি জানায়, ডাকসু ও হল সংসদের জন্যও আলাদাভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ছাত্রদল দাবি করে, এবারের নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্ধারণে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানায় তারা।

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল—

১. সহ-সভাপতি (ভিপি) : আবিদুল ইসলাম খান
২. সাধারণ সম্পাদক (জিএস) : শেখ তানভীর বারী হামিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ