• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা আর্জেন্টিনার দলে চমক, বাদ পড়েছেন এনজো স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ৩৯৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

খেলা

আর্জেন্টিনার দলে চমক, বাদ পড়েছেন এনজো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫,

আর্জেন্টিনার দলে চমক, বাদ পড়েছেন এনজো
সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে নেতৃত্বে আছেন লিওনেল মেসি। ৩১ জনের দলে রয়েছে বেশ কিছু চমক। এই স্কোয়াডে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের।

সবশেষ দল থেকে বাদ পড়েছেন তিনজন ডিফেন্ডার— ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো। এনজো ছাড়াও মিডফিল্ডার এনজো বারেনেচিয়াও নেই ৩১ জনের দলে। অভিষেকের অপেক্ষায় থাকা হোসে ম্যানুয়েল লোপেজকে রেখেছেন লিওনেল স্কালোনি।

এছাড়াও বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন প্রতিভা রয়েছেন— ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে মেসিদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। এখন পর্যন্ত তারা লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট বেশি আলবিসেলেস্তেদের। তিনে রয়েছে ব্রাজিল।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি।

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।

আর্জেন্টিনা ফুটবল দল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ