• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা এবার ভলিবলে সাবিনা ঋতুপর্ণাদের খোঁজ ক্রীড়া প্রতিবেদক

sagar crime reporter / ২৭৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

খেলা

এবার ভলিবলে সাবিনা ঋতুপর্ণাদের খোঁজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫,

এবার ভলিবলে সাবিনা ঋতুপর্ণাদের খোঁজ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন সাবিনা খাতুনরা। এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণারা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে। সাবিনা, ঋতুপর্ণা, আফঈদাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার ভলিবলে নতুন তারকার খোঁজ করছেন কর্মকর্তারা, যারা আগামীতে দেশের ভলিবলকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়। এমনটাই জানালেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ‘ভলিবলে সাবিনা, আফঈদা, ঋতুপর্ণাদের মতো তারকা তৈরি করতে চাই। সেই কাজটাই শুরু করে দিলাম এসএ গেমস সামনে রেখে।’

নতুন স্বপ্নের সারথি ৩৫ জন নারী খেলোয়াড় শুক্রবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রিপোর্ট করেছেন। আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আবাসিক ক্যাম্প শুরু করবেন তারা। ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বলেন, ‘চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এ টুর্নামেন্ট তাদের এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’ এ সময় সহসভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ, যুগ্ম সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম, দলের ম্যানেজার আমিরুল ইসলাম আপন ও ইমতিয়াজ করিম শুভ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের অধীনে অনুশীলন করবেন মেয়েরা। এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদি অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা ভলিবল টুর্নামেন্ট এবং তারুণ্যের উৎসব টুর্নামেন্টের থেকে প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ