• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার Russia-Ukraine Agree to Major Prisoner Exchange, World Leaders Active at Climate Summit রাশিয়া-ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের তৎপরতা শিক্ষার্থীদের জন্য সুখবর, ক্লাসে মোবাইল ব্যবহারে আসছে নতুন নিয়ম How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs Dhaka’s Air Turns Toxic Again, Tops List of World’s Most Polluted Cities
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ৩৪৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খেলা

পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫,

পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি
আরও পড়ুন
ধোনির কারণে অবসর নিতে বসেছিলেন সেহওয়াগ, ফিরিয়ে আনেন টেন্ডুলকার
সিরাজ-বুমরাহদের দলে রাখা হবে কি না, ভাবনায় ভারত
১৫৮ ম্যাচের অভিজ্ঞতা দিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবেন, বিশ্বাস রুটের
বাহরাইন পৌঁছেই অনুশীলনে বাংলাদেশের যুবারা
নতুন মৌসুমে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম
ফলো করুন

যুগান্তর হোয়াটসঅ্যাপ

হুট করেই পাকিস্তান দলের বাজে সময় নেমে এসেছে যেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং ধস নামে পাকিস্তান ইনিংসে। ত্রিনিদাদে ২৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারার পর সিরিজ নির্ধারণী খেলায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শুরুতেই তিন ওপেনার সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও অধিনায়ক রিজওয়ান—তিনজনই শূন্য রানে আউট হন। পাকিস্তান ম্যাচ হারে ২০২ রানের বিশাল ব্যবধানে।

এমন লজ্জাজনক হারের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। শোয়েব আখতার ব্যাটসম্যানদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ নিয়ে ঘুরে বেড়ানো যায় না।’

অন্যদিকে বাসিত আলী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে না খেলে। ওরা এমনভাবে মারবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’

হাস্যরসের ছলে অনুষ্ঠানের সঞ্চালক বলেন, বর্তমান ফর্মে আফগানিস্তানের বিপক্ষেও পাকিস্তানের জেতার সম্ভাবনা নেই। জবাবে বাসিত বলেন, ‘আফগানিস্তানের কাছে হারলে দেশে কেউ তেমন কিছু বলবে না। কিন্তু ভারতের কাছে হারলেই সবাই পাগল হয়ে যায়।’

এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সংস্করণে পাকিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। তখন দলে ছিলেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপেও এই দুজন খেলবেন না।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ