• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নাটক মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’

sagar crime reporter / ২৬৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নাটক
মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’
বিনোদন প্রতিবেদকঢাকা
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫,
এ ছবি ফেসবুকে শেয়ার করেছেন মাহি
এ ছবি ফেসবুকে শেয়ার করেছেন মাহি
দুই দিন আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রীর অফিস লুকের ছবিগুলো মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ছবিগুলো দেখে অনেকেই অভিনেত্রীকে পর্নো তারকাদের লুকের সঙ্গে মেলাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, মাহিকে পর্নো তারকা মিয়া খলিফার মতো লাগছে। সংগত কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।

সামিরা খান মাহি
সামিরা খান মাহি ছবি: অভিনেত্রীর ফেসবুক
মাহির ফেসবুক পেজের পোস্টটিতে রিয়েক্ট করেছেন ৫৩ হাজারের বেশি মানুষ, আর পোস্টটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। ছবিগুলোতে ইতিবাচক-নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।’
সবশেষ মাহি লিখেছেন, ‘প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

সামিরা খান মাহি
সামিরা খান মাহিছবি: অভিনেত্রীর ফেসবুক
বিষয়টি নিয়ে মাহির সঙ্গে কথা হয় প্রথম আলোর। অভিনেত্রী বলেন, ‘এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী মন্তব্য করব। সবার দৃষ্টিভঙ্গি তো আর আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ (হাসি)।’
মাহি জানিয়েছেন, ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের। সকাল আহমেদ পরিচালিত নাটকটির শুটিং শেষ করেছেন কদিন আগেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ