• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জন, মামলা ৩৮ টি* বঙ্গোপসাগরে *অতি প্রবল ঘূর্ণিঝড় “অর্ণব”* *আজ বায়ুদূষণে ঢাকার বাতাসের মান ১৩৭, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর* *বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাংলাদেশ গাজীপুরে জুলাই যোদ্ধার নামের তালিকা সংশোধনের দাবিতে আধঘণ্টা মহাসড়ক অবরোধ প্রতিনিধিশ্রীপুর, গাজীপুর

sagar crime reporter / ২৪০ জন দেখেছে
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ
গাজীপুরে জুলাই যোদ্ধার নামের তালিকা সংশোধনের দাবিতে আধঘণ্টা মহাসড়ক অবরোধ
প্রতিনিধি শ্রীপুর, গাজীপুর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫,
গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধার নামের তালিকা সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌনে একটার দিকে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায়

গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধার নামের তালিকা সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌনে একটার দিকে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ছবি :
গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধার নামের তালিকা সংশোধনের দাবিতে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় শতাধিক লোকজন এই কর্মসূচি শুরু করেন। পরে পুলিশের মধ্যস্থতায় আধঘণ্টা পর তাঁরা সড়ক থেকে সরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শতাধিক লোকজন ‘ছাত্র-জনতা’র ব্যানারে মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে এসে অবস্থান নেন। সেখানে তাঁরা জুলাই যোদ্ধার তালিক সংশোধনসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে সাড়ে ১২টার দিকে তাঁরা সড়কের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেলা একটার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।

আন্দোলনকারীদের মধ্যে নিলয় মৃধা নামের একজন বলেন, ‘শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকা ত্রুটিপূর্ণ। খেয়ালখুশি মতো অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধাদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকে আন্দোলনে না গিয়ে বিভিন্ন সময় অন্য কারণে আহত হয়েছেন। বর্তমানে জুলাই যোদ্ধার তালিকায় ৪২ জনের নাম আছে। ওই তালিকা যাচাই-বাছাই করে ভুয়া লোকজনের নাম বাদ দিতে হবে এবং প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আমি উপস্থিত হয়ে তাঁদের বুঝিয়েছি। পরে তাঁরা সড়ক ছেড়ে শ্রীপুর উপজেলা পরিষদের দিকে গেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ