• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৯ মিনিট  এবং আগামীকাল  সেহরি সময় ভোর ০৪:৫১  মিনিট ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়র বাসায়, নইলে থানায় রাখুন: পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

২৬ দফা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু দীর্ঘ প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

sagar crime reporter / ৪১৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

২৬ দফা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু

দীর্ঘ প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

গত ২ আগস্ট শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’

গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র।

অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি এই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

যেকোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত এই খসড়া ঘোষণাপত্রে ২৬টি দফা রয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থান হয়েছে।

প্রথম খসড়ায় অবশ্য বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ