• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

কক্সবাজার সদরে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় তাকে হত্যা করা হয়

Sagar crime reporter / ২১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

কক্সবাজারের রামু উপজেলায় এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে আব্দুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালানোর চেষ্টাকালে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মো. তৈয়বুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য ছিল। এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় তাকে হত্যা করা হয়।’

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ