• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল সারা দেশে বৃষ্টির আভাস সারাদেশ ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল বলিউড সামান্থা বিয়ে করেছেন, দাবি ভারতীয় গণমাধ্যমের বিনোদন ডেস্ক আন্তর্জাতিক ভয়াবহ ঝড়ে এশিয়ার চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু সেন্টমার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু আজ কক্সবাজার প্রতিনিধি কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট সারাদেশ সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি পে স্কেলের বিষয়ে কমিশনের সবশেষ পদক্ষেপ বাড়ছে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ, ব্যয় কমবে ৭৫৫ কোটি টাকা ৩ বছর বাড়ছে এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-৬ প্রকল্পের মেয়াদ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

ডেস্ক রিপোর্ট / ১১৬২ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

গ্যাস সংকটের কারণে ৩৮ দিন উৎপাদন চলার পরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কারখানার মহাব্যবস্থাপক (পরিচালন) এ বি মাহমুদ জানান, প্রতিদিন ১ হাজার ১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদনের সক্ষমতার এই কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে দৈনিক অন্তত ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ওই রাতেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

এর আগে, গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ ছিল। শ্রমিকদের কয়েক মাসের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে এ বছর ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

তবে, গ্যাস চাপ কম থাকায় এবার পূর্ণমাত্রায় উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণত এই মৌসুমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে, সেটি সরকারি সিদ্ধান্ত। বাকি চারটি কারখানায় গ্যাস সরবরাহ রয়েছে এবং উৎপাদন চলছে। সরকার যখন গ্যাস সরবরাহের সিদ্ধান্ত দেবে, তখন কারখানায় গ্যাসসংযোগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ