• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পরিসংখ্যানে কে এগিয়ে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড?

sagar crime reporter / ১৪৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পরিসংখ্যানে কে এগিয়ে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড?

shaplanews.com

ওয়ানডে সিরিজের পরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ে সেই উপলক্ষ্য তৈরি করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিজেদের করে নেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ।

আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।

আরো পড়ুন : যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

কাগজে-কলমে ও র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কিউইদের অবস্থান চার নম্বরে। আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে।

আরো পড়ুন : মাঠে গড়াবে কী দ্বিতীয় টি-টোয়েন্টি ?

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় ৫টিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।

আরো পড়ুন : সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

এই সিরিজের আগে দুই দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। ফলাফল অবশ্য কিউইদের পক্ষেই ছিল। দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

তবে এখন ভিন্ন এক বাংলাদেশের দেখা মিলেছে। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে। নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি সিরিজের মধ্যে সবগুলোতেই জিতেছে লিটন দাসের দল। এর মধ্যে যেমন ঘরের মাঠ ছিল, তেমনি প্রতিপক্ষের মাঠেও জয় পেয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ