• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন পরের জায়গা সবুজায়নের নামে নিয়ে ফুডকোর্ট বসানোর অনুমতিও দিয়েছিলেন মোহাম্মদ এজাজ ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল আরেক মার্কিন প্রেসিডেন্টের ওপর বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া নতুন পরিকল্পনা: ঢাকায় এক রুটে একটি বাস কোম্পানি হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক গণপরিবহনে বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডা ঢাকার প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল কি বন্ধ হচ্ছে? বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল আরেক মার্কিন প্রেসিডেন্টের ওপর

sagar crime reporter / ২৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল আরেক মার্কিন প্রেসিডেন্টের ওপর

 

ডোনাল্ড ট্রাম্প ও রোনাল্ড রিগ্যানছবি: হোয়াইট হাউস ও রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের ওয়েবসাইট থেকে

দুটি পৃথক ঘটনা। তবে ঘটনাস্থল একই। ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেল। দুটি ঘটনাতেই যুক্তরাষ্ট্রের দুজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করা হয়। প্রাণে বেঁচে যান তাঁরা। তবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান ৪৫ বছরের কিছু বেশি।

রোনাল্ড রিগ্যান

প্রথম ঘটনাটি ঘটে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আর সর্বশেষটি ঘটল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ২০২৫ সালে নিজের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে এসেছেন তিনি।

সময়টা ১৯৮১ সালের ৩০ মার্চ। একটি অনুষ্ঠান শেষে হিলটন হোটেল থেকে বেরিয়ে আসছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। গাড়িতে উঠতে যাবেন, হঠাৎ গুলি ছোড়েন জন হিঙ্কলি জুনিয়র নামের একজন।

ভোজের মঞ্চে ট্রাম্প–মেলানিয়া, হঠাৎ শোনা গেল ‘৭–৮টি গুলির শব্দ’

এ ঘটনায় গুরুতর আহত হন প্রেসিডেন্ট রিগ্যান। ফুসফুসে গুলি লেগে মারাত্মকভাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তাঁর। রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের ওয়েবসাইটে বলা আছে, এ ঘটনায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ১২ দিন ভর্তি ছিলেন প্রেসিডেন্ট। এরপর হোয়াইট হাউসে ফেরেন।

রিগ্যানের ওপর হামলার ঘটনায় আহত হন তৎকালীন প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিসের কর্মকর্তা টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ কর্মকর্তা থমাস ডেলাহ্যানটি।

ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ ঘটনাটি ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শনিবার রাতের। হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। তাতে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেন।

এ আয়োজনে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মার্কিন মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামীদামি ২ হাজার ৬০০ অতিথি।

আরও পড়ুন

বন্দুকধারী গ্রেপ্তার হয়েছে, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প

ট্রাম্প–মেলানিয়া তখন মঞ্চে। হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একটি আয়োজনে বিকট শব্দ। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি।

এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প–মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। সিক্রেট সার্ভিসের ওই সদস্য সুরক্ষা পোশাক পরা ছিলেন। গুলিটি সুরক্ষা পোশাকে আঘাত করায় তাঁর ক্ষতি হয়নি।

সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা ৩১ বছর বয়সের একজন পুরুষ বলে জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ