• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত দুই যুবক আটক

sagar crime reporter / ২৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত দুই যুবক আটক

 

shaplanews.com

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি হত্যার ঘটনায় জড়িত মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-২।

র‌্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ শুক্রবার (১৭ এপ্রিল) মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল হক (ডাকনাম লম্বু আসাদুল) (২৮)-এর বুকে ও পিঠে জখমসহ রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ঘটনার পর র‌্যাব-২-এর একটি বিশেষ দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)-কে বসিলা এলাকা থেকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ