• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক যুদ্ধবিরতির ঘোষণার পর স্বর্ণের দাম শীর্ষে

sagar crime reporter / ৪১ জন দেখেছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ঘোষণার পর স্বর্ণের দাম শীর্ষে

shaplanews.com

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬,

ইরানের দেওয়া ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় যুদ্ধবিরতিতে এসেছে দুপক্ষ। দুই সপ্তাহের এই বিরতির পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। খবর দ্য ইকোনোমিকস টাইমস

বুধবার (৮ এপ্রিল) স্বর্ণের দাম প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি-নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণে ঝুঁকছে বিনিযোগকারীরা। সেই কারণেই বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।

স্পট গোল্ডের দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুর দিকে স্বর্ণের দাম ৩% এর বেশি বেড়ে ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৪% বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে পৌঁছেছে।

ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে এবং ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছে। যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালি পুনরায় চালু না করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি থাকবে।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, এটি তাৎক্ষণিক স্বস্তির কারণে বাজারে উত্থান। ইরান শেষ পর্যন্ত শর্ত মানবে কি না, তা দেখার বিষয়। স্বর্ণের ক্ষেত্রে ৪,৯৩০ ডলারের ২০০ দিনের মুভিং এভারেজ এবং এরপর ৫,০০০ ডলার গুরুত্বপূর্ণ বাধা হবে। একইভাবে রূপার জন্য ৮০-৮১ ডলার গুরুত্বপূর্ণ স্তর।

পাকিস্তান কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে দুই সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ জানায়। ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানায়, তারা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পর ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে। যদিও তারা এটাও বলেছে যে এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।

জ্বালানির দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণকে আরও জটিল করে তুলবে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হারের সময় এর আকর্ষণ কমে যায়, কারণ এটি কোনো সুদ দেয় না।

২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮% এর বেশি কমেছে স্বর্ণের দাম। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ল। অন্যান্য ধাতুর মধ্যে—স্পট সিলভার ৪.৯% বেড়ে প্রতি আউন্স ৭৬.৪৮ ডলার, প্লাটিনাম ৩.২% বেড়ে ২,০২০.৫৭ ডলার ও প্যালাডিয়াম ৪.১% বেড়ে ১,৫২৯.৩৫ ডলার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ