• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টিতে সবজি-মাছ চড়া, চাল-মসলা বাড়তি, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ঢাকার বাতাসে আবারও ধোঁয়াশা, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর আজকের নামাজের সময়সূচি — ঢাকাসহ সারাদেশ ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কমছে, আজও বিচ্ছিন্ন বৃষ্টি, মঙ্গলবার থেকে বাড়বে শীত রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯ আন্তর্জাতিক: শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৯ আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টির অজুহাতে বেড়েছে চাল-সবজি ও মাছের দাম, কমেছে মুরগি-ডিমের দাম  আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত, আরও ২ দিন থাকবে আজকের নামাজের সময়সূচি: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ – ঢাকাসহ সারাদেশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

sagar crime reporter / ১৩১ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

 

shaplanews.com

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। ফলে ঢাকা এখন প্রায় ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। শহরে অভ্যন্তরীণ যানবাহন চলাচল কম, ফাঁকা রাস্তা-ঘাট। এরপরও আজ সকালে রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারে তথ্য বলছে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, অর্থাৎ তাদের বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন, তাদের স্কোর ১৭৪।

আজ বায়ুরদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অস্বাস্থ্যকর অবস্থায় থাকা ঢাকার বাতাসের দূষণ স্কোর ১৬৫।

এদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ বিশ্বে শীর্ষ দুটি শহরই যুক্তরাষ্ট্রের। তালিকার প্রথমে রয়েছে ডেনভার, তাদের স্কোর ৩৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা সিকাগোর স্কোর ৪২।

দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ