• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদের ছুটিতে আনন্দভ্রমণে হাতিরঝিল

sagar crime reporter / ৫৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ঈদের ছুটিতে আনন্দভ্রমণে হাতিরঝিল

shaplanews.com

ঈদুল ফিতরের দিনে হাতিরঝিলে আনন্দভ্রমণে এসেছেন রাজধানীবাসী। এখানে মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আজ শনিবার (২১ মার্চ) দুপুরে হাতিরঝিল ঘুরে এ চিত্র দেখা গেছে।

হাতিরঝিলে গিয়ে দেখা গেছে, পরিবারসহ অনেকে ঘুরতে এসেছেন। অনেকে বাইক দিয়ে এসে বন্ধুদের সাথে ছবি তুলছেন। এছাড়া শিশুরা ভাসমান দোকান থেকে আইসক্রিম, বেলুন, পেয়ারাসহ বিভিন্ন জিনিস বাবা-মায়ের কাছে কিনে দেওয়ার জন্য বায়না করছেন।

সালেহ আহমেদ নামের একজন জানান, গতকাল থেকে ঢাকায় বৃষ্টি। সকাল থেকেও ঢাকায় আজ টিপ টিপ বৃষ্টি ছিল। তাই প্রকৃতি ঠান্ডা। রাজধানীতে ঈদের সময় গাড়ি-ঘোড়া কমে যায়। এ সময় প্রকৃতি অন্যরূপ ধারণ করে। আজকে হাতিরঝিলে এসে অন্যরকম লাগছে। এরকম আবহাওয়াতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যাবে।

কবির আলমগীর নামে এক ব্যক্তি বলেন, বাড্ডা থেকে বন্ধুদের নিয়ে বাইকে করে এসেছি। খালি রাস্তায় বাইক চালিয়েও ভালো লাগছে। এখানে এলে প্রকৃতির মধ্যে আসা হয়। বন্ধুদের নিয়ে ছবি তুলে আজকের দিন স্মরণীয় করে রাখছি।

আইসক্রিম বিক্রেতা কালাম শরীফ বলেন, রোজার মধ্যে ব্যবসা করিনি। তাই আজ ঈদের দিন সকাল সকাল হাতিরঝিলে চলে এসেছি। এখানে মানুষ আসা শুরু হয়েছে। তবে ঠান্ডা আবহাওয়ার কারণে বিক্রিতে কিছুটা ভাটা। বিকেলের দিকে অনেক লোক আসবে। এছাড়া ঈদের ৭ দিন এখানে দোকান বসাবো। বিকেলের মধ্যে এখানে প্রচুর লোকের সমাগম হবে।

বৃষ্টি খাতুন নামের এক নারী বলেন, ঢাকায় ঘোরার মতো তেমন জায়গা নেই। আবার অনেক ঘোরার জায়গাগুলো ঈদের ছুটির কারণে বন্ধ। তাই হাতিরঝিলে এলাম পরিবার নিয়ে। এখানে এসে ভালো লাগছে। আজকে আবহাওয়াটা অনেক ফ্রেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ