• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১ ভিড় বাড়ছে রেলস্টেশন-বাসটার্মিনালে ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা ঢাকা: আজ 24 রমজান ১৪৪৭ হিজরি শুক্রবার,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা 6.09  মিনিট এবং আগামীকাল শনিবারের শেষ সেহরি ভোর 4.53 মিনিট  ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি ঢাকা: আজ ২৩ রমজান ১৪৪৭ হিজরি শুক্রবার,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ৬:০৮ মিনিট এবং আগামীকাল শনিবারের শেষ সেহরি ভোর ৪:৫২ মিনিট
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

 

 শাপলানিউজ.কম

 

ঢাকা: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসন্ন। উৎসবকে সামনে রেখে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে যেমন জমজমাট কেনাকাটা চলছে, তেমনি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ঈদবাজারের প্রধান ঠিকানা হয়ে উঠেছে ফুটপাত। অল্প আয়ের পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন মোড় ও সড়কের ফুটপাত এখন ক্রেতাদের ভিড়ে মুখর।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বাড্ডা, নিউমার্কেট, মিরপুর, ফার্মগেট, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের সারি সারি অস্থায়ী দোকানে জমে উঠেছে ঈদের বাজার।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। ক্রেতাদের ভিড়ে অনেক জায়গায় হাঁটার জায়গাও নেই।রাজধানীর বড় বড় শপিং মলের সামনেই গড়ে উঠেছে এই অস্থায়ী দোকান। এসব দোকানে মিলছে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্কদের জন্য নানা ধরনের পোশাক।

টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, শিশুদের পোশাক থেকে শুরু করে জুতো—সবই পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে।বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে কেনাকাটা করতে আসা অটোচালক রহমান বাংলনিউজকে বলেন, বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করার মতো সামর্থ্য তার নেই। তাই পরিবারের জন্য ফুটপাত থেকেই পোশাক কিনতে এসেছেন। এখানে দাম কিছুটা কম হওয়ায় তিনি সন্তানদের জন্য নতুন জামা কিনতে পেরেছেন।

একই অভিজ্ঞতার কথা জানান নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী ফজলে এলাহী। তিনি বলেন, বর্তমান বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ঈদ সামনে থাকলেও সবার জন্য কেনাকাটা করা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিবছরই ফুটপাতের দোকান থেকে সন্তানদের জন্য পোশাক কিনে থাকেন।

ফুটপাতের বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতা সাইফুল ইসলাম জানান, রমজানের শুরুতে বিক্রি কম থাকলেও শেষের দিকে এসে ক্রেতার সংখ্যা দ্রুত বাড়ছে। ঈদের আগে অফিস-আদালত ছুটি হলে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকানের আলাদা আলাদা বৈশিষ্ট্যও দেখা যায়। মিরপুর ও ফার্মগেট এলাকায় তরুণদের জন্য টি-শার্ট ও পাঞ্জাবির চাহিদা বেশি। গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় জুতো ও শিশুদের পোশাকের সমাহার। আর বাড্ডা ও যাত্রাবাড়ীতে সাশ্রয়ী দামে থ্রি-পিস ও শাড়ি কিনতে ভিড় করছেন ক্রেতারা।

ঈদকে ঘিরে ফুটপাতের এই জমজমাট বাজার যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আনন্দের আলাদা এক ঠিকানা। বড় শপিং মলের উজ্জ্বল আলোয় না পারলেও, ফুটপাতের ছোট দোকানগুলোতেই খুঁজে পাওয়া যাচ্ছে ঈদের নতুন পোশাক আর সামান্য সুখের হাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ