• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার  ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও  ঢাকা: আজ ১৮তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ৬:০৬ মিনিট এবং সেহেরীর শেষ সময় ৪:৫৮ মিনিট এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়

ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
শেয়ার

বিশ্ব

ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি

 

shaplanews.com

০৯ মার্চ ২০২৬

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়েছেন, জ্বালানি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অনুরূপ পাল্টা জবাব দেওয়া হবে।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসির ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট সরকার ইরানের ওপর আগ্রাসন চালিয়ে নিরপরাধ শিশু, অসহায় নারী-পুরুষ ও সাধারণ বেসামরিক মানুষকে হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

আইআরজিসির মুখপাত্র উল্লেখ করেন, আগ্রাসীরা এখন নতুন করে ইরানের জ্বালানি অবকাঠামো ও জনগণের সেবাকেন্দ্রগুলোকে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। যা যুদ্ধের ভয়াবহতাকে সীমাহীন ও নিষ্ঠুর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তারা সরাসরি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একই ধরনের আক্রমণ চালানো থেকে বিরত রয়েছেন। তবে ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা বন্ধ না হলে এই নীতি পরিবর্তন করে পুরো অঞ্চলে থাকা মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতেও বড় ধরনের আঘাত হানা হবে।

খাতাম আল-আম্বিয়ার বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি মুসলিম দেশগুলোর সরকার জরুরি ভিত্তিতে এই কাপুরুষোচিত ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট সরকারকে সতর্ক করবে। যাতে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়া রোধ করা যায়।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বেশ কয়েকটি তেল ডিপো ও জ্বালানি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইতোমধ্যে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইরান দাবি করেছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম।

ইরান-ইসরায়েল যুদ্ধ আইআরজিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার

মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার 

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও 

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার

মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার 

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও 

ঢাকা: আজ ১৮তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ৬:০৬ মিনিট এবং সেহেরীর শেষ সময় ৪:৫৮ মিনিট

এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333