• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া ‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’ সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা কোয়ান্টাম ফাউন্ডেশন আজ মোহাম্মদপুর ক্যাম্প আয়োজন করে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায় ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

sagar crime reporter / ৩৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
শেয়ার

জাতীয়

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

 

শাপলানিউজ.কম

০৮ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় পরিষদ একটি সিদ্ধান্তে পৌঁছেছে বলে রোববার (৮ মার্চ) এর সদস্যরা জানিয়েছেন, যদিও নির্বাচিত ব্যক্তির নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ইরানের মেহের নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) সদস্য আহমেদ আল-মোলহুদা বলেন, ‘নেতা নিয়োগের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।’ তিনি জানান, বিশেষজ্ঞ পরিষদের সচিবালয় পরবর্তীতে এই নাম ঘোষণা করবে। খবর বার্তা সংস্থা এএফপির।

পরিষদের অন্যান্য সদস্যরাও এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তাদের মধ্যে একজন ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে এই পদের দায়িত্ব নিতে পারেন। ১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নাম বেশ আগে থেকেই আলোচনায় ছিল। উল্লেখ্য, এই পদটি ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃপক্ষ, যা রাষ্ট্রের সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে।

আইএসএনএ নিউজ এজেন্সির তথ্য অনুসারে, বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন হায়দারি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতে অনুমোদিত সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত ব্যক্তির নাম ‘বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) নিজেও উল্লেখ করেছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, পরবর্তী নেতা নির্বাচনে তারও ভূমিকা থাকা উচিত। তিনি মোজতবা খামেনিকে ‘গুরুত্বহীন’ হিসেবে আখ্যা দিয়ে তাকে এই পদের জন্য প্রত্যাখ্যান করেছেন। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, উত্তরসূরি নির্বাচনে ট্রাম্পের কোনো ভূমিকা থাকার প্রশ্নই ওঠে না।

পরিষদের আরেক সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি ফারস নিউজ এজেন্সিতে প্রচারিত একটি ভিডিওতে নিশ্চিত করেছেন, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটি সুদৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়। রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর ফারসি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা সদস্যদের হামলার ‘লক্ষ্যবস্তু’ করার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘আমরা আপনাদের জানাতে চাই যে, ইসরায়েল যেকোনো উত্তরসূরি এবং তাঁকে নিয়োগের চেষ্টাকারীদের ওপর নিবিড় নজর রাখছে। যারা এই সভায় অংশ নেওয়ার কথা ভাবছেন, তাদের সতর্ক করছি যে আপনাদের লক্ষ্যবস্তু করতে আমরা দ্বিধা করব না।’

তবে মিরবাঘেরি জোর দিয়ে বলেছেন, পরিষদের সদস্যরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতি কঠিন এবং নানা বাধা থাকা সত্ত্বেও তারা অত্যন্ত নির্ভুলভাবে এই কাজ সম্পন্ন করছেন।

ইরান সর্বোচ্চ নেতা নির্বাচন সিদ্ধান্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন

চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া

‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’

সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন

চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া

‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’

সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

কোয়ান্টাম ফাউন্ডেশন আজ মোহাম্মদপুর ক্যাম্প আয়োজন করে

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333