• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া ‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’ সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা কোয়ান্টাম ফাউন্ডেশন আজ মোহাম্মদপুর ক্যাম্প আয়োজন করে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায় ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়

রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?

sagar crime reporter / ৫৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
শেয়ার

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?

 

shaplanews.com

০৭ মার্চ ২০২৬
facebook sharing button
৪ মার্চ ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে, ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের উপরে আকাশে রকেট দেখা যাচ্ছে। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে এমন তথ্য দিচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে রাশিয়ার সহায়তার পরিমাণ কতটা, তা পুরোপুরি স্পষ্ট নয়।

খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার দেওয়া তথ্য ইরানের সামরিক অভিযানে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর জবাবে ইরান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই সংঘাতে জড়িয়ে পড়েছে।

এরই মধ্যে কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ছয়জন রিজার্ভ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সংঘাতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সহায়তার অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং তাদের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতাও কমে আসছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ইরানের নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে মস্কো ইরানকে সামরিক বা গোয়েন্দা সহায়তা দিচ্ছে কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তার জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়া ইরান-ইসরায়েল যুদ্ধ হামলা গোয়েন্দা


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন

চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া

‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’

সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ঢাকায় অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

হরমুজ ও ইরানে আক্রমণের নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র: সিএনএন

চার বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাসভাড়া

‘ঢাকায়ও লোডশেডিং করা হবে’

সেচে বিদ্যুৎ দিতে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

কোয়ান্টাম ফাউন্ডেশন আজ মোহাম্মদপুর ক্যাম্প আয়োজন করে

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333