• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
নতুন-পুরোনো ভাড়া নিয়ে বাসে যাত্রী-কন্ডাক্টর বাগ্‌বিতণ্ডা বিনোদন ‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্ব, দর্শকদের অনুরোধ রাখলেন নির্মাতা আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন সুবিধাভোগী মহলে অস্থিরতা ও অস্বস্তি দেখা যাচ্ছে : নৌপ্রতিমন্ত্রী ঢাবিতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত ঢাকায় তুমুল বৃষ্টিতে কিছুটা স্বস্তি তৈরি পোশাকে উৎসে কর কমানোসহ নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, ঢাকা, প্রধানমন্ত্রী, রাজধানী, সারাদেশ

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

sagar crime reporter / ২৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার

জাতীয়

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

shaplanews.com

২৮ ফেব্রুয়ারি ২০২৬

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।

তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সকল এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারী কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। তিনি বলেন, আমরা সকলে যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এছাড়া জাতিকে একটি সুশৃংখল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানগণ, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নতুন-পুরোনো ভাড়া নিয়ে বাসে যাত্রী-কন্ডাক্টর বাগ্‌বিতণ্ডা

বিনোদন ‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্ব, দর্শকদের অনুরোধ রাখলেন নির্মাতা

আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

সুবিধাভোগী মহলে অস্থিরতা ও অস্বস্তি দেখা যাচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

ঢাবিতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

নতুন-পুরোনো ভাড়া নিয়ে বাসে যাত্রী-কন্ডাক্টর বাগ্‌বিতণ্ডা

বিনোদন ‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্ব, দর্শকদের অনুরোধ রাখলেন নির্মাতা

আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

সুবিধাভোগী মহলে অস্থিরতা ও অস্বস্তি দেখা যাচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

ঢাবিতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত

ঢাকায় তুমুল বৃষ্টিতে কিছুটা স্বস্তি

তৈরি পোশাকে উৎসে কর কমানোসহ নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333