• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনে আইজিপি-ডিএমপি কমিশনার

sagar crime reporter / ১২৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকায় মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনে আইজিপি-ডিএমপি কমিশনার

 

 shaplanews.com

রাতে হঠাৎ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে রয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এরপর মোবাইল ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ারের সঙ্গে।

রাত সোয়া ১২টার দিকে তিনি বলেন, আইজিপি ঢাকার নিরাপত্তা পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বর্তমানে আমরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে অবস্থান করছি।

একপর্যায়ে রাত ১টার দিকে তিনি জানান, বর্তমানে আমরা মোহাম্মদপুর থানার সামনে আছি। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো পর্যবেক্ষণে আইজিপি স্যারের সঙ্গে আমিও রয়েছি।

রাত সোয়া ১টার দিকে জানা যায়, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ