• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকাসহ সারাদেশে মেঘলা আকাশ থাকতে পারে আজ

sagar crime reporter / ৭৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশ

ঢাকাসহ সারাদেশে মেঘলা আকাশ থাকতে পারে আজ

 

shaplanews.com

২২ ফেব্রুয়ারি, ২০২৬,

 

ঢাকা: শীত বিদায় নিয়ে ফাল্গুনের হাওয়ায় প্রকৃতিতে এসেছে নতুন আবহ, আর তার সঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সংস্থাটির সার্বিক পূর্বাভাসে আরও বলা হয়, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গতকাল শনিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর, ২৪ ফেব্রুয়ারি বা মঙ্গলবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবারেও স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত আরও ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ