• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

sagar crime reporter / ৭৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

shaplanews.com

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে তিন হাজার ২৬৬ টাকা। সে হিসেবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ বুধবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭১ হাজার ১১১ টাকায় বেচাকেনা হবে।

যেখানে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ