• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পরিবেশ ঢাকার চেয়ে আজ প্রায় দ্বিগুণ বায়ুদূষণ পাশের শহরটির, রাজধানীর ৩ স্থান দুর্যোগপূর্ণ

sagar crime reporter / ৩২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার চেয়ে আজ প্রায় দ্বিগুণ বায়ুদূষণ পাশের শহরটির, রাজধানীর ৩ স্থান দুর্যোগপূর্ণ

রাজধানীর বায়ুদূষণ দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। আজ বুধবার সকাল সাড়ে আটটায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে, তখন বিশ্বের ১২১ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা। বায়ুর মান ২৪৮। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। কিন্তু আজ ঢাকাকে দূষণে ছাড়িয়ে গেছে পাশের শহর গাজীপুর। সেখানে বায়ুর মান ৪২৯। বায়ুর এতটা খারাপ মান সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়; আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

ঢাকার বায়ুদূষণ ভয়াবহভাবে বাড়ছে। বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু সেসবে কোনো কাজ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় নানা উদ্যোগের কথা বলা হয়েছে, তাতে কাজের কাজ কিছু হয়নি। ঢাকা বা দেশের অন্য কোনো স্থানে দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি চোখে পড়ার মতো। নতুন সরকার দূষণ রোধে কী করতে পারে?

রাজধানীর ৩ স্থানে ভয়ানক দূষণ

রাজধানীর তিন স্থানে আজ ভয়ানক দূষণ। এর মধ্যে সর্বোচ্চ দূষণ নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড–সংলগ্ন এলাকায়। মান ৪১৩। আর বাকি দুই স্থান হলো দক্ষিণ পল্লবী (৩৫০) ও সাগুফতা (৩২৮)।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। যেমন আজ খুলনার বায়ুমান ২৮৫। উপকূলের এ শহর ছাড়াও ঢাকার বাইরের অনেক স্থান বায়ুদূষণে অনেক সময় ঢাকাকে ছাড়িয়ে যায়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

বায়ুদূষণে আজ বিশ্বের নগরগুলোর মধ্যে প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৮৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ