• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

sagar crime reporter / ৭০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

shaplanews.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এ পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ করতেও নিষেধ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

কর্মসূচির বিষয়ে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা-সমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ভোট গণনা শেষে ২৯৩টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ