• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
তারেক রহমান উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন ৭ ফেব্রুয়ারি ইরানের দাবি কি মানবে না আমেরিকা? পরমাণু চুক্তি নিয়ে শুক্রবার ওমানে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ১৭ ভারত ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায় : নাহিদ ইসলাম ১৪৫৫ কর্মী নিয়োগ দেবে আশা, লাগবে না অভিজ্ঞতা জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার ইসির উচ্চপর্যায়ের সভা আজ জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি  যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি র‍্যাবের নাম বদলে যাচ্ছে, শিগগিরই আদেশ জারি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, ঢাকা, রাজধানী, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন, সারাদেশ

দ্বৈত নাগরিকত্ব জটিলতার পরও বৈধ ২০ প্রার্থী

sagar crime reporter / ৬৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শেয়ার

দ্বৈত নাগরিকত্ব জটিলতার পরও বৈধ ২০ প্রার্থী

 ১৯ জানুয়ারি ২০২৬

দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন প্রার্থীদের জন্য নমনীয় হলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে সংস্থাটি।

রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত নেয় ইসি। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল, একজনের রায় স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দিয়েছে কমিশন।

শুনানিতে অনুপস্থিত থাকায় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। আর কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে দ্ধান্ত স্থগিত রাখা হয়। এক্ষেত্রে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়েও যাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, তারা হলেন : ঢাকা-১ আসনে জামায়াতের মোহাম্মদ  নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনে বিএনপির একেএম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জামায়াতের জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আসনে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম, রংপুর-১ আসনে জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাপার খোরশেদ আলম, নাটোর-১ আসনে খেলাফত মজলিশের আজাদুল হক, যশোর-২ আসনে জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের একে ফজলুল হক, শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খানম রিতা ও সুনামগঞ্জ-৩ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এছাড়া ঋণ খেলাপির অভিযোগে রোববার চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

রোববার শুনানির শেষ দিনে দুই দফায় ৬৩ জনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে ২৩ জনের মঞ্জুর হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয় ২১টি, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। যার মধ্যে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৬টি।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আই ক্যান এশিউর আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।’

নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব মনোনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

তারেক রহমান উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন ৭ ফেব্রুয়ারি

ইরানের দাবি কি মানবে না আমেরিকা? পরমাণু চুক্তি নিয়ে শুক্রবার ওমানে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ১৭

ভারত ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায় : নাহিদ ইসলাম

১৪৫৫ কর্মী নিয়োগ দেবে আশা, লাগবে না অভিজ্ঞতা

জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

তারেক রহমান উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন ৭ ফেব্রুয়ারি

ইরানের দাবি কি মানবে না আমেরিকা? পরমাণু চুক্তি নিয়ে শুক্রবার ওমানে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ১৭

ভারত ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায় : নাহিদ ইসলাম

১৪৫৫ কর্মী নিয়োগ দেবে আশা, লাগবে না অভিজ্ঞতা

জাতিসংঘে জনবান্ধব নীতিমালা ও ন্যায্য অর্থায়নের আহ্বান ঢাকার

ইসির উচ্চপর্যায়ের সভা আজ

জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি 

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

র‍্যাবের নাম বদলে যাচ্ছে, শিগগিরই আদেশ জারি

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333