• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ইউরোপ যাত্রার নামে প্রতারণা: কাতার প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

sagar crime reporter / ৩০৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ইউরোপ যাত্রার নামে প্রতারণা: কাতার প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

 অনলাইন ডেস্ক
কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ জানি‌য়ে‌ছে দোহার বাংলা‌দেশ দূতাবাস।

বুধবার রা‌তে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের জন্য আগ্রহী বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করছে।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। পরে এ প্রলোভনের বশবর্তী হয়ে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। এরই মধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ করেছেন।

দূতাবাস আরও জানায়, এ পরিপ্রেক্ষিতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাবার জন্য লোভের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেকোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ