• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭, মামলা ৫৭টি আবার বাড়ল সবজির দাম: ৫০০ টাকায় ব্যাগ ভরছে না ক্রেতার আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকার পরামর্শ আজ সারাদিন রোদ, ভোরে কুয়াশা: ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ বাড়ছে আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও আশপাশের জেলাসহ সারাদেশে বৃষ্টিতে সবজি-মাছের দাম আবার বেড়েছে, চালের বাজারেও ঊর্ধ্বমুখী আজকের নামাজের সময়সূচি ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমতে পারে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬ উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারা দেশে বৃষ্টির আভাস

sagar crime reporter / ৫০৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সারা দেশে বৃষ্টির আভাস

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,

সারা দেশে বৃষ্টির আভাস
ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিস কতৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার খবর বৃষ্টি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ