• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা সব ফ্লাইট বন্ধ, ১৫ হাজার ফ্লাইটে বিপর্যয় ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২টি ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড চট্টগ্রাম ব্যুরো

sagar crime reporter / ৭২৯ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫,

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু করে রেকর্ড সৃষ্টি করেছে। মঙ্গলবার এসব গেট পাস ইস্যু করা হয়। এরমধ্যে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেটপাস ইস্যু হয়েছে। একদিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ এবং নতুন রেকর্ড।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সচিব বলেন, চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ