• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ১০৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫,

সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডন্ট।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে।’ তবে এ কারণে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কি না তা স্পষ্ট করেননি তিনি।

এছাড়া ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘তারা অনেকগুলো জেট কিনতে চায়। আমি বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়—বরং তার থেকেও বেশি, যুদ্ধবিমান।’

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে।

পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই বিক্রয় চুক্তির মাধ্যমে চীন এফ-৩৫’র প্রযুক্তি পেতে পারে।

এ সময় ট্রাম্প বিবিসির সঙ্গে চলমান আইনি ইস্যু নিয়েও কথা বলেছেন। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি ব্রিটিশ সম্প্রচার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবেন।

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলছে, , সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন— প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে— এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না।

বিবিসির ভাষায়, ‘ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনও কারণ আছে বলে আমরা মনে করি না।’

তথ্যসূত্র: সামাটিভি

যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ