• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ১৯৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫,

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেছে ভারত। সেইসঙ্গে সতর্ক করে বলেছে, এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ‘ব্যর্থ’ হবে।

এছাড়া ভারতের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারকেও স্বাগত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরটি-কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সত্যি বলতে, অন্য কিছু কল্পনা করাই কঠিন। রাশিয়া-ভারত সম্পর্ক স্থিরভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হওয়া অনিবার্য।’

মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কেবল ‘দীর্ঘদিনের রাশিয়া-ভারত বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের প্রতিফলন’ নয়, বরং আন্তর্জাতিক বিষয়ে তাদের ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর প্রতিফলন।

রাশিয়া-ভারতের অংশীদারিত্বকে তারা ‘নির্ভরযোগ্য, পূর্বানুমানযোগ্য ও কৌশলগত’ বলে উল্লেখ করেছে, যা ‘সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্যবোধ এবং জাতীয় স্বার্থের অগ্রাধিকার’-এর ভিত্তিতে দাঁড়িয়ে আছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাশিয়া ও ভারত বেসামরিক ও সামরিক উৎপাদন, মানববাহী মহাকাশ মিশন, পারমাণবিক শক্তি, এবং রাশিয়ায় তেল অনুসন্ধান প্রকল্পে ভারতের বিনিয়োগসহ বিভিন্ন খাতে ব্যাপক যৌথ প্রকল্পে কাজ করছে।

আরও পড়ুন
মিত্রদেরকে রাশিয়ার তেল না কেনার আহ্বান জেলেনস্কির
মিত্রদেরকে রাশিয়ার তেল না কেনার আহ্বান জেলেনস্কির

তারা আরও উল্লেখ করেছে, দুই দেশ জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো, বিকল্প অর্থপ্রদান পদ্ধতি চালু করা, এবং নতুন পরিবহন ও লজিস্টিক রুট তৈরিতে সহযোগিতা করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময়ে এ মন্তব্য করল যখন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল কিনছে এমন ভারতসহ অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ করতে জি–৭ দেশগুলোকে আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক গত ২৭ আগস্ট থেকে ভারতের আমদানিপণ্যে কার্যকর হয়েছে, ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই অতিরিক্ত জরিমানা দীর্ঘদিনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে তিক্ত করেছে—যা স্বীকারও করেছেন ট্রাম্প নিজেই।

এ পরিস্থিতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শুরুতে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা

(এসসিও) সম্মেলনে যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আন্তরিকতা প্রকাশ করেছেন—যা দুই দেশের ঐক্য প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী মোদি এক্স-এ (পূর্বে টুইটার) পুতিনের সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের ছবি শেয়ারও করেছেন।

রাশিয়া ভারত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ