• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

sagar crime reporter / ৪২২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫,

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

৩ দিনের এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। ঢাকা সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে। ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে এই খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দর কষাকষি হবে। আলোচনার পরই খসড়াটি চূড়ান্ত রূপ পাবে।

আরও পড়ুন

পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব: বশিরউদ্দীন
মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ
এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, বর্তমানে ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনার অগ্রগতি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসটিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি খসড়া চুক্তিতে সম্মতি এলে তা সংশোধন করে চূড়ান্ত করা হবে। এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন শুল্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ