• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক ইসরাইলি আগ্রাসনে পঙ্গু গাজার ২১ হাজার শিশু:জাতিসংঘ আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ২৫১ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনে পঙ্গু গাজার ২১ হাজার শিশু:জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫,

ইসরাইলি আগ্রাসনে পঙ্গু গাজার ২১ হাজার শিশু:জাতিসংঘ
সংগৃহীত ছবি।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ২১ হাজার শিশু পঙ্গু হয়েছে। জাতিসংঘের ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’ বিষয়ক কমিটি বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

কমিটি বলছে, যুদ্ধের প্রায় দুই বছরে প্রায় ৪০ হাজার ৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু।

কমিটিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোয্য ছিল, যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি।

জাতিসংঘের কমিটিটি আরও বলেছে, ‘অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে—যেমন: চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে। ‘

এটি আরও জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে, তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর।

প্রতিবন্ধী ব্যক্তিরা তীব্র সহায়তা সংকটে পড়েছেন, অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

গাজা ইসরাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ