• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

sagar crime reporter / ২৭৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অর্থনীতি

আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫,

আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট
আরও পড়ুন
আয়কর রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বেতন-ভাতা
কেয়া গ্রুপের ৮০৫২ কোটি টাকার রপ্তানি আয় গেল কোথায়?
৫ ধরনের করদাতাদের অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড়
বাংলাদেশে কর্মরত বিদেশিদের রিটার্ন দাখিল বাধ্যবাধকতা থেকে অব্যাহতি
সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার
ফলো করুন

বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটের পর আজ বাজারে আনছে ১০০ টাকার নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।

নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট এবং ধাতব মুদ্রাও একইভাবে বাজারে চলমান থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা মিরপুরের টাকা জাদুঘর থেকে নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ