• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
আবার বাড়ল সবজির দাম: ৫০০ টাকায় ব্যাগ ভরছে না ক্রেতার আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকার পরামর্শ আজ সারাদিন রোদ, ভোরে কুয়াশা: ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ বাড়ছে আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও আশপাশের জেলাসহ সারাদেশে বৃষ্টিতে সবজি-মাছের দাম আবার বেড়েছে, চালের বাজারেও ঊর্ধ্বমুখী আজকের নামাজের সময়সূচি ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমতে পারে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬ উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টিতে সবজি-মাছ চড়া, চাল-মসলা বাড়তি, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আবার বাড়ল সবজির দাম: ৫০০ টাকায় ব্যাগ ভরছে না ক্রেতার

sagar crime reporter / ১৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শিরোনাম:

আবার বাড়ল সবজির দাম: ৫০০ টাকায় ব্যাগ ভরছে না ক্রেতার

শাপলানিউজ.কম

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর বাজারে আবার বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েকদিন স্থিতিশীল থাকার পর গত শুক্রবার থেকে দাম বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও মিরপুরের বাজারে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, শিম ১০০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি কাঁচামরিচের দাম উঠেছে ২০০ টাকা কেজি, হাইব্রিড মরিচ ১২০ টাকা। শসা ১২০ থেকে ১৩০ টাকা, গাজর ১৫০ টাকা কেজি।

ফুলকপি প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা। কাঁচা কলা ৪ হালি ৪০ টাকা। শাকের মধ্যে লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা আঁটি।

ব্যবসায়ীরা বলছেন, শীতের সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে কম দামে কিনেও খুচরা বাজারে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে।

এদিকে মাছ-মাংসের দামও চড়া। রুই মাছ ৪০০ থেকে ৫২০ টাকা, তেলাপিয়া ও পাঙাশ ৩২০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ১২০০ টাকা কেজি। গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি। ডিমের দামও বেড়েছে। বাদামি ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন, সাদা ডিম ১২০ টাকা ডজন।

চাল-ডাল-তেলের দাম প্রায় আগের মতোই আছে। সরু চাল ৭০ থেকে ৯০ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি। সয়াবিন তেল বোতল ২০৪ টাকা লিটার, ৫ লিটার ১০০০ টাকা।

ক্রেতারা বলছেন, ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে এক ডজন ডিম আর ২-৩ পদ সবজি কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ