• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
শিক্ষার্থীদের জন্য সুখবর: ১৫ লাখ আসন খালি, ভর্তি পরীক্ষা দ্রুত নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা সব ফ্লাইট বন্ধ, ১৫ হাজার ফ্লাইটে বিপর্যয় ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২টি ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শিক্ষার্থীদের জন্য সুখবর: ১৫ লাখ আসন খালি, ভর্তি পরীক্ষা দ্রুত নেওয়ার নির্দেশ

sagar crime reporter / ১১ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের জন্য সুখবর: ১৫ লাখ আসন খালি, ভর্তি পরীক্ষা দ্রুত নেওয়ার নির্দেশ

শাপলানিউজ.কম

ঢাকা, ১৪ নভেম্বর

দেশের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সারা দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ লাখ আসন খালি রয়েছে, অথচ এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লাখ। তাই কোনো শিক্ষার্থীকে আসন নিয়ে চিন্তা করতে হবে না। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানগুলোকে ভর্তি পরীক্ষা নিতে দেরি না করার আহ্বান জানান তিনি। যারা এসব প্রতিষ্ঠানে সুযোগ পাবে না, তারা অন্য বিশ্ববিদ্যালয়ে সহজেই ভর্তি হতে পারবে। সরকার সেশনজট দূর করতে চায়।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে ২০ লাখ শিক্ষার্থীর সম্মিলিতভাবে প্রায় ৪০ লাখ বছরের সময় অপচয় হচ্ছে। ১৬ বছর বয়সে এসএসসি পাস করার কথা থাকলেও এখন ১৭ বছর লেগে যাচ্ছে। এই অবস্থা দূর করতে পরীক্ষা ও ফল প্রকাশের সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এবার মাত্র ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা মোটেও ভালো নয়। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে। পুনর্মূল্যায়ন ৭ নভেম্বর শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ওই দিনই ফল প্রকাশ করা হবে। এর আগে এসএসসির পুনর্মূল্যায়নে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছে।

যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে, ফল প্রকাশ হবে ২৩ ডিসেম্বর। পাস করলে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। ঢাবি উপাচার্য ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুনর্মূল্যায়নে ফল ভালো হওয়া শিক্ষার্থীরাও যাতে আবেদন করতে পারে, সেজন্য কয়েক দিন সময় বাড়ানোর অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ