রাজনীতি
সমাবেশের জন্য ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫,
সমাবেশের জন্য ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল
আসন্ন ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্রদের আনতে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর শাহবাগে আগামী রোববার (৩ আগস্ট) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী, বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে।
রেলওয়ের বার্তায় আরও বলা হয়েছে, ট্রেন পরিচালনার আগে ভাড়াসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্ব পালন করবে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে।
ইত্তেফাক/এনএন
বিষয়:
রাজনীতিছাত্রদল
এ সম্পর্কিত আরও পড়ুন
পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে: মির্জা আব্বাস
‘সকল রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে’
ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ দফা নির্দেশনা
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম খান
সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন আহমদ
দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না: নাসীরুদ্দীন
The Daily Ittefaq
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
অনুসন্ধানআর্কাইভছবিবাংলা কনভার্টারভিডিওপরিবেশপ্রবাসসাহিত্যচাকরি
বিজ্ঞাপন
যোগাযোগ
গোপনীয়তা নীতি
শর্তাবলী
Twitter
YouTube
Instagram