• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার Russia-Ukraine Agree to Major Prisoner Exchange, World Leaders Active at Climate Summit রাশিয়া-ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের তৎপরতা শিক্ষার্থীদের জন্য সুখবর, ক্লাসে মোবাইল ব্যবহারে আসছে নতুন নিয়ম How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs Dhaka’s Air Turns Toxic Again, Tops List of World’s Most Polluted Cities আজ বৃহস্পতিবার সারাদেশে কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায়

sagar crime reporter / ১১০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায়

 

দেশের কোথাও আজ রোববার তাপপ্রবাহ না থাকলেও গতকালের চেয়ে গরম বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাসহ দেশের তিন স্থানে। এ তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, বাতাসের অত্যধিক আর্দ্রতার জন্য গরমের অনুভূতি এত বেশি হচ্ছে। আজকের মতো আগামীকাল সোমবারও গরম থাকবে। আগামীকাল গরম আজকের চেয়ে বাড়তে পারে।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরে।

যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ কোথাও নেই। কিন্তু এই তাপমাত্রাও অনেকটা অসহনীয়, এমনটাই বলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি আজ প্রথম আলোকে বলেন, তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি। এ সময়টার বৈশিষ্ট্যই এমন। এর কারণ হলো, বাতাসে অত্যধিক আর্দ্রতা আছে।

চলতি মাসে তিন দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আগামী দুয়েক দিনেও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছেন। তবে এরপর আবার একটি লঘুচাপ আসতে পারে।

গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়। এ মাসেও এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হয়নি। চলতি মাসের শুরুতে এক দিনে ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরের দুই দফায় তাপপ্রবাহ অবশ্য এত এলাকায় বিস্তৃত হয়নি।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। অবশ্য এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়েনি। ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূলে এর প্রভাবে ভারী বৃষ্টি হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত হয়। রাজধানীতেও বৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ