• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য লেনোভোর নতুন ল্যাপটপ

sagar crime reporter / ১৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য লেনোভোর নতুন ল্যাপটপ

 

shaplanews.com

দেশের প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও অফিস ব্যবহারকারীদের জন্য নতুন লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

নতুন ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর, যার বেস ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং টার্বো বুস্টে সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজ পর্যন্ত। অনলাইন ক্লাস, অফিসের কাজ, ওয়েব ব্রাউজিং ও দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ে এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটিতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি স্টোরেজ, যা দ্রুত বুটিং, অ্যাপ চালু করা এবং ফাইল স্থানান্তরের সুবিধা নিশ্চিত করবে। গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিক্স।

ভিজ্যুয়াল অভিজ্ঞতা উন্নত করতে ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে, যা দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার সময় চোখের আরাম বজায় রাখতে সহায়ক। ক্লাউড গ্রে রঙের প্রিমিয়াম ডিজাইন ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও পেশাদার লুক।

অডিওর জন্য এতে রয়েছে ডলবি অডিও সমর্থিত স্টেরিও স্পিকার। এছাড়া অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের সুবিধার জন্য দেওয়া হয়েছে এইচডি ওয়েবক্যাম এবং প্রাইভেসি শাটার, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে সহায়তা করবে।

সংযোগ সুবিধার ক্ষেত্রে ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই এবং এসডি কার্ড রিডারসহ প্রয়োজনীয় বিভিন্ন পোর্ট। মাত্র ১.৫৮ কেজি ওজনের হওয়ায় ল্যাপটপটি সহজেই অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা ভ্রমণে বহন করা যাবে।

বর্তমানে লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কিবোর্ড-মাউস কম্বো। এছাড়া ল্যাপটপটির সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল স্মার্ট ওয়ারেন্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ