তিনি জানান, শনিবার (১১ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় কাজী আল মামুন (৪৯), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. আবু বক্কর (১৯), মো. ইমন (১৯), মো. জুম্মান (২৪), মো. রুবেল (৩০), ফাতেমা (২২), আল আমিন হোসেন মুন্ন (২১), সুফিয়া রহমান (২৮), মো. রবিউল (২৬), মো. নাহিদ (২৩), শাহেদ (১৯), মো. মেহেদী হাসান (১৮), সিফাত (১৯), রিফাত খান (১৯), মো. মানিক (২১), মো. হারুন অর রশিদ (৪০), আম্বিয়া (৩৫), সুমন (৩৫), শামীম, জাহাঙ্গীর আলম (৩০), ইকবাল হোসেন শেখ (২৭), মো. সোহাগ মোল্লা ওরফে বাবু (২৮), মো. রায়হান (২৪), মো. রহমান (২৪), মো. শেখ রাসেল (২৭), মো. সোহেল রানা ওরফে খাইরুল (২৮), নাহিদ হোসেন (২২), মো. বিশাল মিয়া (২১), নিয়ামুল হাসান মিলন (৩০), মো. রাসেল (২৮), খায়রুল ইসলাম (২০), মো. মিলন ফকির ওরফে মিলন ভান্ডারী, মো. শহিদ (২৮), মো. সনি ওরফে হৃদয় (৩০), মো. সাগর হোসেন (২৯), মো. মাসুদ রানা (২৩), জসিম মিয়া (৩৮), রবিন ওরফে মোফাসেল (২০), মো. মুশফিকুর রহমান ইমন (২৮) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে।
ডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে ডিএমপি।








