shaplanews.com
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ায়ী বিভাগে ৩২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ১৩৭ জন রয়েছে। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশী মদ, ২ টি রাংচা কাগজ, ২ টি কর্ক, ১ টি ধারালো ছুরি, ৬ টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিও প্যাথিক ঔষধ, ১৪ টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।