শাপলানিউজ.কম
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এর মধ্যে মিরপুর থেকে সর্বাধিক ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৬৮টি মামলা করা হয়েছে। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, পুলিশের রমনা বিভাগ ৪১, লালবাগ ২৬, ওয়ায়ী ৫২, মতিঝিল ৪৮, তেজগাঁও ৫৫, মিরপুর ৯৭, গুলশান ৩৯, উত্তরা ৬৩ এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, দুটি প্যাথেডিন ইনজেকশন, ২৪টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪ টি প্রাণী, ৭৫ কেজি লেবু, একটি মেমো ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাজধানীতে ৪২২ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। সেদিন ৮৯টি মামলা হয়। আর মঙ্গলবার ১২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
রাজধানী