৬০ মিনিটে লেনদেন ২১৬ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২৩ জুন)। লেনদেন শুরুর প্রথম ৬৬ মিনিট বা সকাল ১১টা ৬ মিনিটে ডিএসইতে ২৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৬৬ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৮২ দশমিক ৪১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২০ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ দশমিক ৪৮ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার দর।
এ সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ৫৪ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১৯ কোটি ২৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি ৩৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ কোটি ২৭ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের সাত কোটি ৯৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৯৫ লাখ টাকা, বিডি থাইয়ের ৫ কোটি ২৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪ কোটি ৯৭ লাখ টাকা, সিমটেক্সের চার কোটি ৫৫ লাখ টাকা এবং মুন্নু মনোস্পুলের চার কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।







