• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মোহাম্মদপুরে সকালে ছিনতাই, বিকেলে অভিযানে গিয়ে হামলায় আহত ওসি

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মোহাম্মদপুরে সকালে ছিনতাই, বিকেলে অভিযানে গিয়ে হামলায় আহত ওসি

পুলিশের গুলিতে আহত ২, আটক ৪

 

shaplanews.com

প্রকাশ: ১৬ জুন ২০২৬

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছেন।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুজন হলেন রুবেল ওরফে ‘চোরা রুবেল’ এবং আমির ওরফে ‘কানা আমির’। তাদেরসহ মোট চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য দুজন হলেন কাশেম ও মো. জয়।

এর আগে সকালে আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ওই বিকাশ এজেন্ট শফিকুল ইসলাম বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে অভিযান চালাতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে ওসি এ একজন এসআই আহত হন। তাদের হাতে কোপ লেগেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

রাজধানী

মোহাম্মদপুর

ছিনতাইকারী

আহত

গুলিবিদ্ধ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ