• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

shaplanews.com

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পুশইনের আশঙ্কা ও সাম্প্রতিক প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি ব্যাটালিয়ন)। জেলার ১০৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী এই ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা কঠোর টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, সর্বোচ্চ সতর্কতার কারণে এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

গতকাল শনিবার (৬ জুন) দিনগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিংয়ের মাধ্যমে বিশেষ জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে ৫৫ বিজিবি। একই সঙ্গে সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে নিয়মিত উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় জনগণকে পুশইন সংক্রান্ত ঝুঁকি, সন্দেহজনক ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিজিবিকে দ্রুত তথ্য প্রদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে।

বিজিবির এই বিশেষ কার্যক্রমে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে সীমান্তের প্রতিটি ইঞ্চি এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা জোরদারে আধুনিক থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি জনসচেতনামূলক উঠান বৈঠকের পরিধিও বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি কোনো ধরনের ছাড় দেবে না।

স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা মো. মজনু মিয়া বলেন, রাতে বিজিবি মাইকিং করে আমাদের সতর্ক করায় আমরা অনেক সচেতন হয়েছি। বিজিবি সদস্যরা রাত-দিন পাহারা দিচ্ছে, এতে আমরা সীমান্তবাসী নিরাপদ বোধ করছি।

অন্যদিকে, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার চা-বাগান কর্মী মোহন লাল বলেন, উঠান বৈঠকে বিজিবি আমাদের পুশইন বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিয়েছে। সন্দেহজনক কোনো লোক দেখলে কীভাবে দেশের স্বার্থে বিজিবিকে তথ্য দিতে হয়, তা আমরা জেনেছি। এতে আমরা নিজেরাও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ