• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*🏏 আজকের প্রধান খেলা – বাংলাদেশের ভাগ্য পরীক্ষা:* আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ আজকের আবহাওয়া: ঢাকায় রোদ, বাতাসে ধোঁয়াশা, বায়ু দূষণ অস্বাস্থ্যকর আজকের বাজার: সোনার দাম অপরিবর্তিত, শেয়ারবাজারে পতন, ডলার স্থিতিশীল জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য: বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি বৈঠক আজকেরর খেলা খবর *🌍 আজকের আন্তর্জাতিক নিউজ:* রাজধানীতে DMP-র বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ | ট্রাফিকে মামলা ৪২৬০ ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর | AQI ১৬৬,
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

sagar crime reporter / ৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

শাপলানিউজ.কম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।”

গণমাধ্যমের সমালোচনা করে ইশরাক বলেন, “দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দলও বিব্রত হয়েছে।”

জানা যায়, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর ছড়ায়। যদিও শুরুতে ইশরাক সেটিকে ‘গুজব’ বলে দাবি করেছিলেন।

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দুপুর ২টায় প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান। নির্ধারিত সময়ের আগেই কয়েকশ নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে আসেন তিনি। এসময় নেতাকর্মীরা “ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” বলে স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ