• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, জরিমানা পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফরম পূরণের সময় বাড়ল যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর আপনার দেয়া একব্যাগ রক্ত প্রয়োজন মেটাচ্ছে একসাথে কয়েকজনের  ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করালেন জামায়াত আমির রাজধানীতে ৫৪ মামলায় ৪২৭ জন গ্রেপ্তার মোশাররফ করিম লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, ব্যক্তিত্বে’
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে ৫৪ মামলায় ৪২৭ জন গ্রেপ্তার

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজধানীতে ৫৪ মামলায় ৪২৭ জন গ্রেপ্তার

shaplanews.com

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৮৯ জন, মিরপুরে ৮২ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ