• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, জরিমানা

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, জরিমানা

 

রাজধানীর ফুটপাত ও সড়ক পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করতে কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী রিং রোড ও গুলশান-২ এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন। অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযানে সড়ক ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়।

সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগত মালামাল রাখায় তিনজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া উচ্ছেদ করা দোকানপাট থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর ৩১ জন সদস্য মোতায়েন ছিলেন। ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ানের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট মো. ইমাম মেহেদীর তত্ত্বাবধানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর পৌনে ১টার দিকে অভিযান শেষ হয়। অভিযানকে স্বাগত জানিয়েছেন উপস্থিত নগরবাসী। ফুটপাত সচল ও সড়ক যানজটমুক্ত রাখতে এ ধরনের তদারকি নিয়মিত চালু রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ