• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় বৃষ্টিভেজা ছুটির সকাল, কেমন থাকবে বাকি দিন

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঢাকায় বৃষ্টিভেজা ছুটির সকাল, কেমন থাকবে বাকি দিন

 

রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি ঝরছে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে। আজ দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির সকালে প্রথম আলোকে বলেন, আজ সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও বৃষ্টি বেশি হতে পারে। আর ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবিরের ভাষ্য, এ সময় মৌসুমি বায়ু চলে যাওয়ার অপেক্ষায় থাকে। বায়ুর গতিপ্রকৃতি একটু এলোমেলো অবস্থায় থাকে। এতে মেঘ জমে অনেক সময় বৃষ্টি হয়। রাজধানীতে সকাল থেকে তেমনটাই ঘটেছে। দিনের বাকি সময়টায় রাজধানীতে কখনো মেঘ, কখনো বৃষ্টি এবং কিছুটা রোদের মুখও দেখা যেতে পারে।

আজ রাজশাহী ও রংপুর বিভাগ বৃষ্টিহীন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম। রাজধানীও বৃষ্টিহীন ছিল এ সময়টাতে। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের যে বৃষ্টি, এর নেপথ্যে সাগরে কোনো লঘুচাপ বা অন্য কিছুর প্রভাব নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ